লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর হত্যার হুমকি পেলেন কলম্বিয়ান ফুটবলার ক্যাম্পাজ

বিশ্বকাপ থেকে কলম্বিয়ার বিদায়ের পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন দেশটির মিডফিল্ডার হ্যামিন্টন ক্যাম্পাজ। গত মঙ্গলবার টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নেয় কলম্বিয়া। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা ক্যাম্পাজ একটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন, যেখানে তার শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। যদিও টাইব্রেকারে তিনি সফলভাবে বল জালে জড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তার দল।

এই ঘটনার পর ক্যাম্পাজকে উদ্দেশ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। শুক্রবার এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, দেশের প্রতিনিধিত্ব করার কারণে কোনো ফুটবলার বা তাদের পরিবারের সদস্যরা এ ধরনের হয়রানি ও হুমকির শিকার হবেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়। ফেডারেশন ক্যাম্পাজ ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

হুমকিদাতাদের চিহ্নিত করতে কলম্বিয়ান ফেডারেশন দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। ফেডারেশনের মতে, ফুটবল হওয়া উচিত ঐক্য, সম্মান ও আশার জায়গা, কোনোভাবেই সহিংসতা বা ভয়ের পরিবেশ নয়। তারা সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন খেলার মাঠের হতাশা বাস্তব জীবনের সহিংসতায় রূপ না নেয়।

নিজেও ইনস্টাগ্রামে হতাশা প্রকাশ করে একটি ছবি শেয়ার করেছেন ক্যাম্পাজ। সেখানে তিনি সবার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার অনুরোধ জানিয়ে লিখেছেন, ফুটবলে কঠিন মুহূর্ত আসে। তিনি আরও যোগ করেন, আমাদের মতামত ভিন্ন হতে পারে কিংবা আমরা হতাশ হতে পারি, কিন্তু কোনো আবেগই ঘৃণা ছড়ানো বা ভয়ের পরিবেশ তৈরির যৌক্তিকতা দেয় না।

এই ঘটনা কলম্বিয়ার ফুটবল ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ের স্মৃতি উসকে দিয়েছে। ১৯৯৪ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মঘাতী গোল করার পর দেশে ফিরে মেদেলিন শহরে খুন হয়েছিলেন ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিয়ে এখন উদ্বেগ বাড়ছে।

শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে ফেডারেশন জানায়, দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করার কারণে কোনো ক্রীড়াবিদ বা তাদের পরিবারের সদস্যদের এ ধরনের হুমকি ও হয়রানির শিকার হওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। তারা ক্যাম্পাজ ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

গত মঙ্গলবার (৭ জুলাই) টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নেয় কলম্বিয়া। অতিরিক্ত সময়ে, আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা ক্যাম্পাজ একটি নিশ্চিত গোলের সুযোগ মিস করেন, যখন তার শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। যদিও টাইব্রেকারে তিনি নিজের বলটি জালে জড়ান। কিন্তু ৪-৩ গোলে হেরে তার দল

জনপ্রিয় সংবাদ

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানোর ইঙ্গিত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর হত্যার হুমকি পেলেন কলম্বিয়ান ফুটবলার ক্যাম্পাজ

প্রকাশিত হয়েছে: ০৫:১৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬