লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনসার্ট বাতিল করেও টাকা ফেরাতে গড়িমসি ট্রিপল টাইম কমিউনিকেশনের

একের পর এক কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়ে টিকিট বিক্রি করার পর অনুষ্ঠান বাতিল করা এবং সেই টিকিটের অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর বিরুদ্ধে। ভুক্তভোগী দর্শকদের অভিযোগ, অনুষ্ঠান বাস্তবায়ন না হলে প্রতিষ্ঠানটি প্রায়শই তাদের ফেসবুক পেজ বন্ধ করে দেয়।

গত ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশনে শিল্পী অনুপম রায়ের কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়ে ৫ থেকে ৭ হাজার অগ্রিম টিকিট বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সেই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে আগামী ১ আগস্ট একই ভেন্যুতে এইচএসপি কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে অনুপম রায়ের আরেকটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে। তবে আগের কনসার্টের টিকিট থাকা দর্শকরা এই নতুন কনসার্ট দেখতে পারছেন না, তাদের নতুন করে টিকিট কিনতে হচ্ছে। আগের টিকিটের টাকা ফেরত না পাওয়ায় দর্শকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছিল একই প্রতিষ্ঠান। সেই আয়োজনেও ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। অনেক দর্শক অভিযোগ করেছিলেন, বৈধ টিকিট থাকা সত্ত্বেও তারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারেননি কিংবা নির্ধারিত আসনে বসতে পারেননি। স্টেডিয়ামের ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য না রেখেই অতিরিক্ত টিকিট বিক্রি করায় পুরো আয়োজন বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল বলে জানা গেছে।

২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড কোর্টসাইডে ‘হাইপ নেশন’ ও ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর ব্যানারে সংগীতশিল্পী অনুভ জৈন’র কনসার্টের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। কনসার্ট বাতিল হওয়ার পর অধিকাংশ দর্শক তাদের টিকিটের টাকা ফেরত পাননি। ভুক্তভোগী তাসদীদ সৌখিন ও এইচ এম আব্দুল্লাহ জানান, টাকা ফেরত চাইতে গেলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা তাদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং হুমকি দেন। ভুক্তভোগী তাসদীদ সৌখিন বলেন, “টিকিটের টাকা ফেরতের বিষয়ে যোগাযোগ করলেই নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। এমনকি হুমকির মুখেও পড়তে হয়।” এইচ এম আব্দুল্লাহ বলেন, “আয়োজক হিসেবে ট্রিপল টাইম কমিউনিকেশনের ওপর আস্থা রেখে টিকিট কিনেছিলাম। কিন্তু অনুষ্ঠান বাতিল হওয়ার পর অর্থ ফেরত পাইনি। উল্টো টাকা চাইতে গিয়ে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে।”

আগামী ১ আগস্টের অনুপম রায়ের কনসার্ট নিয়েও দর্শকদের মধ্যে উদ্বেগ রয়েছে। পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা এই আয়োজনের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে কেপিআইভুক্ত এলাকায় বড় ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ও সুসংগঠিত ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রিপল টাইম কমিউনিকেশনের সত্ত্বাধিকারী প্রীতম দে। তিনি দাবি করেন, “এসব অভিযোগ ভিত্তিহীন। আমি বা আমার প্রতিষ্ঠান এমন কাজে যুক্ত নই।” তিনি আরও জানান, আগামী ১ আগস্টের কনসার্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানিয়েছেন, অনুষ্ঠানটি ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা যায়, গত ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশনে শিল্পী অনুপম রায়ের কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়ে প্রায় ৫-৭ হাজার অগ্রিম টিকেট করা হয়। কিন্তু সেই অনুষ্ঠান বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে। তবে আগামী ১ আগস্ট একই ভেন্যুতে এইচএসপি কমিউনিকেশনের সঙ্গে যৌথ আয়োজনে অনুপম রায়ের আরেকটি কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু সেই আগের বিক্রি করা টিকিটে দর্শকরা দেখতে পারছেন না এই কনসার্টটি। নতুন করে কিনতে হচ্ছে টিকিট। যদিও আগেরবারের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি দর্শকদের বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে দর্শকদের মাঝে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

কনসার্ট বাতিল করেও টাকা ফেরাতে গড়িমসি ট্রিপল টাইম কমিউনিকেশনের

প্রকাশিত হয়েছে: ০৫:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬