লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলেন স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ ২০২৫-২৬’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টির শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

এবারের স্কলারশিপের জন্য ছেলে ও মেয়েদের মোট ৬টি ইভেন্ট থেকে ১৪ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। নিয়ম অনুযায়ী প্রতি ইভেন্ট থেকে দুইজনকে মনোনীত করার কথা থাকলেও, ফুটবল ও ভলিবল (ছেলে) ইভেন্ট থেকে ৩ জন করে শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলমের সঞ্চালনায় এই আয়োজনে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজ যে বৃত্তি প্রদান করা হয়েছে; তা নিষ্ঠা, পরিশ্রম, দায়িত্ববোধ এবং কর্মদক্ষতার স্বীকৃতি। কাজের পারফরম্যান্সের ভিত্তিতে যখন মূল্যায়ন করা হয়, তখন সেই স্বীকৃতি আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। এই পুরস্কার প্রমাণ করে যে আপনারা ধারাবাহিক প্রচেষ্টা করেছেন।”

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলেন স্পোর্টস স্কলারশিপ

প্রকাশিত হয়েছে: ০১:০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬