লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাদল মোড়লের হত্যাকারীরা পার পাবে না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

কৃষকদল নেতা শহীদ বাদল হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের শারীরিক অবস্থার খোঁজ নিতে ১৭ই জুলাই সন্ধ্যা ৭টায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অনুষ্ঠানের শুরুতে ব্যারিস্টার কায়সার কামাল শহীদ বাদলের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি শহীদ বাদলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবরের পাশে একটি বৃক্ষরোপণ করেন। উপস্থিত নেতাকর্মীরা এই বৃক্ষরোপণকে শহীদ বাদলের স্মৃতি ধরে রাখার প্রতীক হিসেবে উল্লেখ করেন। কবর জিয়ারত শেষে তিনি আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কৃষকদল নেতা শহীদ বাদলকে হত্যা করেছে এবং আব্দুল্লাহ মোড়লকে গুরুতর আহত করেছে। বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা সম্ভব নয়। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শহীদ বাদলের রক্ত বৃথা যাবে না এবং এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই সম্পন্ন হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতারের আহ্বান জানান।

সভায় জেলা বিএনপি আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ৯০ ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সিপিও রফিকুল ইসলাম জগলু, সাবেক সচিব ফরিদুল ইসলাম বাবলু, এম এ সালাম, মুজাফফর রহমান আলম, খান মনিরুল ইসলাম, মনির ফরাজী এবং যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ বাদলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সন্ত্রাসীদের নৃশংস গোপন হামলায় আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং নিহত কৃষকদল নেতা শহীদ বাদল হত্যার প্রতিবাদে ১৭ই জুলাই সন্ধ্যা ০৭ ঘটিকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

বাদল মোড়লের হত্যাকারীরা পার পাবে না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশিত হয়েছে: ০৪:১৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬