লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৬

চীনের তিব্বতে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন, তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভূমিকম্পটি আঘাত হেনেছে তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলের নাগকু এলাকায়। এটি একটি বিস্তীর্ণ ও জনবিরল পার্বত্য অঞ্চল। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যমতে, ভয়াবহ এই কম্পনের ফলে ওই এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতির সঠিক ও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে শত শত ঘরবাড়ি ধসে পড়ার তথ্যও নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

জনপ্রিয় সংবাদ

খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ১৬

প্রকাশিত হয়েছে: ০৩:০০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬