লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলার নতুন সময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট এবং দোকানপাট খোলা রাখার সময়সীমা বর্ধিত করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবেই মূলত এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তবে আগামী ২৩ অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার ক্ষেত্রে পুনরায় আগের সময়সূচি কার্যকর হবে। সেই অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

জনপ্রিয় সংবাদ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, দুর্গাপূজার আগে অফিস খোলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলার নতুন সময়

প্রকাশিত হয়েছে: ০৪:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬