লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ সাজানো, ক্ষুব্ধ মিশরীয় কোচ ও খেলোয়াড়

আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে মিশর। দলের তারকা খেলোয়াড় মোস্তফা জিকো এবং কোচ হোসাম হোসেন সরাসরি ফিফাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাদের দাবি, পুরো ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি এবং ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে।

ম্যাচের ৫৮ মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হলে ক্ষোভের সৃষ্টি হয়। ম্যাচ শেষে মোস্তফা জিকো বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। রেফারি পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’ তিনি আরও অভিযোগ করেন, এই বিশ্বকাপটি মূলত আর্জেন্টিনার জন্যই সাজানো হয়েছে।

মিশরের প্রধান কোচ হোসাম হোসেনের কণ্ঠেও একই সুর শোনা গেছে। তিনি দাবি করেন, আর্জেন্টিনা ম্যাচের আগে রেফারি ফরাসি হওয়ার সুযোগ নিয়ে বাড়তি চাপ সৃষ্টি করেছিল। হোসাম হাসানের মতে, একটি পরিকল্পিত পরিবেশের কারণে তার দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমরা জয়ের যোগ্য ছিলাম। ম্যাচের আগে ও চলাকালীন ফলাফল প্রভাবিত করা হয়েছে।’

কোচ আরও অভিযোগ করেন যে, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে, যা ভিএআর-এর মাধ্যমে পর্যালোচনাও করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটি অকারণে বাতিল করা হয়েছে বলে তিনি দাবি করেন। সবশেষে তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলবো। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে। যদি আর্জেন্টিনাকেই জেতাতে চাওয়া হয়, তাহলে আমাদের এখানে খেলতে ডাকা হলো কেন?’

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ সাজানো, ক্ষুব্ধ মিশরীয় কোচ ও খেলোয়াড়

প্রকাশিত হয়েছে: ০৩:৪৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬