লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ৯ মাসে ৪০৫টি ধর্মীয় বিদ্বেষের ঘটনা, পুলিশ নিষ্ক্রিয় বলে এপিসিআরের দাবি

ভারতে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়কে লক্ষ্য করে অন্তত ৪০৫টি বিদ্বেষমূলক ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্য এবং ৩২২টি সরাসরি বিদ্বেষমূলক অপরাধের ঘটনা রয়েছে। নাগরিক অধিকার বিষয়ক সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) গত ১০ নভেম্বর নয়াদিল্লিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার বিপরীতে পুলিশ ব্যাপকভাবে নিষ্ক্রিয়তার পরিচয় দিয়েছে।

এপিসিআরের সংগৃহীত তথ্য অনুযায়ী, নথিভুক্ত ৮৩টি বিদ্বেষমূলক বক্তব্যের পেছনে দেশের অন্তত ১৬টি রাজ্যের ৫৭ জন ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। উদ্বেগজনক বিষয় হলো, এসব বক্তব্যদাতাদের মধ্যে ৩৩ জনই বিভিন্ন সরকারি পদে আসীন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই তালিকায় রয়েছেন। এতগুলো ঘটনা সত্ত্বেও পুলিশ মাত্র ছয়টি ক্ষেত্রে প্রথম তথ্য বিবরণী (এফআইআর) দায়ের করেছে এবং কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

প্রতিবেদনে রাজধানী দিল্লির উত্তম নগরের জেজে কলোনির একটি ঘটনাকে বিশেষ উদ্বেগের স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ৪ মার্চ হোলির দিন পানি ভর্তি বেলুন ছোড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষে ২৬ বছর বয়সি তরুণ তারুণ নিহত হন। ওই ঘটনায় অভিযুক্ত পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে এলাকাটিতে মুসলিমবিরোধী জোর প্রচার চালানো হয়। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ৬ মার্চ থানা ঘেরাও করে বিক্ষোভ করে এবং অভিযুক্ত পরিবারের একটি বাড়ি ও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরবর্তীতে ৮ মার্চ পৌর করপোরেশন বাড়িটির একাংশ ভেঙে দেয় এবং ৯ মার্চ এক ব্যক্তিকে হত্যাকারী সন্দেহে পিটিয়ে জখম করা হয়।

উত্তম নগরের ওই উত্তপ্ত পরিস্থিতিতে ইন্টারনেটে ছড়ানো ১১০টি উসকানিমূলক ভিডিও বিশ্লেষণ করেছে এপিসিআর। এসব ভিডিওর ৬০টিতে মুসলিমদের হত্যা, গুলি বা পুলিশের ‘এনকাউন্টারে’ মেরে ফেলার সরাসরি হুমকি দেওয়া হয়। এ ছাড়া ১৯টি ভিডিওতে হিন্দুদের অস্ত্র হাতে নেওয়া ও সহিংস দল গঠনের আহ্বান ছিল এবং ১৬টি ভিডিওতে পুরো পরিবার নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হয়। ভিডিওগুলোর বড় অংশ তৈরি করেছিলেন বহিরাগতরা, যারা দেরাদুন, মিরাট ও রায়বেরেলি থেকে এসে সেখানে উসকানিমূলক বক্তব্য দেন। হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড প্রধান ললিত শর্মা ছাড়াও ঋদ্ধিমা শর্মা ও দক্ষ চৌধুরীর মতো সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এতে মূল ভূমিকা রাখেন।

উত্তম নগরে এই উত্তেজনা ১৭ দিন ধরে অব্যাহত থাকলেও দিল্লি পুলিশ বিদ্বেষমূলক বক্তব্যের জন্য একটি এফআইআরও করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপে পুলিশ মোতায়েন করা হয় এবং আদালতের নির্দেশে ২১ মার্চ কড়া নিরাপত্তার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওগুলোর মধ্যে ৭৯টি ইনস্টাগ্রাম রিলস, ২৫টি এক্সে, ৫টি ফেসবুকে এবং ১টি ইউটিউবে প্রকাশ করা হয়। পাশাপাশি সুদর্শন নিউজ, অপইন্ডিয়া ও রিপাবলিক ভারতের মতো কিছু সংবাদমাধ্যম ঘটনাকে উসকে দিতে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরাও এসব সামাজিক মেরুকরণে ভূমিকা রেখেছেন। মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ৯টি নেতিবাচক বক্তব্য দেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ‘মিয়া’দের মেরুদণ্ড ভেঙে দেওয়ার হুমকি সহ ৪টি বক্তব্য দেন এবং মুসলিমদের গুলি করার একটি এআই ভিডিওর পক্ষে অবস্থান নেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৩টি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ২টি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২টি বক্তব্যে অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা বলেন। গত ১৪ মার্চ কলকাতায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনমিতিক পরিবর্তনের কথা তুলে ধরেন। এ ছাড়া শুভেন্দু অধিকারী ও কেশব প্রসাদ মৌর্যও একই ধরনের বক্তব্য দেন।

৮৩টি বিদ্বেষমূলক বক্তব্যের ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, ৩৭টিতে সরাসরি সহিংসতা ও অস্ত্র ধারণের আহ্বান জানানো হয়। ১৯টিতে মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ বা ‘বাংলাদেশি’ এবং ১৬টিতে ‘সাপ’ বা ‘আবর্জনা’ বলে গালি দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮টি বক্তব্যে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের ডাক দেওয়া হয় এবং ১২টিতে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ বা করপোর্টে জিহাদের অভিযোগ তোলা হয়। অন্যদিকে খ্রিষ্টানদের লক্ষ্য করে দেওয়া ৪টি বক্তব্যের অধিকাংশই ছিল ধর্মান্তরকরণ সংক্রান্ত হুমকি।

ভারতে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছে এপিসিআর। ২০২২ সালের অক্টোবরে শাহিন আবদুল্লাহ বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৬ সালের প্রথম নয় মাসে পুরো দেশে মাত্র একটি স্বতঃপ্রণোদিত এফআইআর হয়েছে, যা ২৩ জুন মধ্যপ্রদেশের সিওনি মালওয়া থানায় নথিভুক্ত হয়। জাতিসংঘের রাবাত প্ল্যান অব অ্যাকশনের আলোকে বিশ্লেষণ করে সংগঠনটি জানায়, উত্তম নগরের বক্তব্যগুলো সহিংসতা ও বৈষম্য উসকে দেওয়ার চূড়ান্ত সীমা পার করেছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘু সমাজকে সুরক্ষা দেওয়া এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে এপিসিআর।

পুলিশ আদালতকে জানায়, এলাকায় প্রায় ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং উসকানিমূলক ১৫৭টি অনলাইন পোস্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।তবে এপিসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তম নগরের বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় পুলিশ কোনো এফআইআর করেনি।ভারতের সুপ্রিম কোর্ট ২০২২ সালের অক্টোবরে শাহিন আবদুল্লাহ বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলায় দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশকে অভিযোগের অপেক্ষা না করে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিয়েছিলেন।

২০২৩ সালের এপ্রিলে এই নির্দেশ দেশের সব রাজ্যে সম্প্রসারণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

ভারতে ৯ মাসে ৪০৫টি ধর্মীয় বিদ্বেষের ঘটনা, পুলিশ নিষ্ক্রিয় বলে এপিসিআরের দাবি

প্রকাশিত হয়েছে: ১০:৫২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬