লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতি দিয়ে চাঁদা তোলার সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার আটরশি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।

স্থানীয়, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা তাকে ডাক্তার দেখানোর জন্য ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদরপুর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাতিকে ঘিরে মাহুতকে বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলতে দেখা যায়। এ সময় হাতিটির সামনে ইজিবাইকটি পড়লে টাকার জন্য হাতিটি তার শুঁড় উঁচিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে গেলে মায়ের কোলে থাকা শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।

এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, হাতির মাহুতকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া উদ্ধার করা হাতিটিকে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ফরিদপুরে হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৪:২৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬