লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রী চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর জরুরি বিভাগ থেকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও সুচিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি

হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

প্রকাশিত হয়েছে: ০৪:০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬