লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানকারী সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির সূত্র অনুযায়ী, কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় নজরদারির মাধ্যমে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ‘অপারেশন ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে ডিবি জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সৈয়দ জগলুল পাশা আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। বর্তমান গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে জাল নথি প্রস্তুত ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়ার আওতাধীন।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সুরের খেয়ায় হাজার বছর

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানকারী সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৫:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬