লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হারের ম্যাচে স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ফিফার ওপর সরাসরি চাপ প্রয়োগ করা হয়েছিল।

এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ইউরোপীয় পার্লামেন্ট। গত মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের একদল সদস্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা খতিয়ে দেখার জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এই তদন্তের মূল লক্ষ্য হলো—মার্কিন প্রশাসনের কোনো অনৈতিক চাপ এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছিল কি না, তা নিশ্চিত করা।

তদন্তের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পার্লামেন্ট সদস্যরা। একইসঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি তোলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাংলোয় রহস্যময় অভিযান: নেপথ্যে কি অভ্যন্তরীণ স্বার্থের দ্বন্দ্ব?

ফিফা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের

প্রকাশিত হয়েছে: ০১:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬