লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিট, জানাল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ফিফা। আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচে হাফটাইম বিরতি ১৭ মিনিটের বেশি হবে না। প্রচলিত ১৫ মিনিটের বিরতির সাথে অতিরিক্ত দুই মিনিট যুক্ত করে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং বিষয়টি স্পেন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট ব্যয় করা হবে জমকালো সঙ্গীত পরিবেশনার জন্য। এতে বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার অংশ নেবেন। বাকি প্রায় ৬ মিনিট সময় মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে ব্যবহৃত হবে। একই সাথে বিরতির এই সময়টিতে মাঠের ঘাসের মান উন্নয়নের কাজও সম্পন্ন করা হবে। এর আগে মেটলাইফ স্টেডিয়ামের মাঠের ঘাস শুষ্ক ও ধীরগতির ছিল বলে অভিযোগ উঠেছিল, বিশেষ করে স্পেন এ নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তাই মাঠের অবস্থার উন্নতির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, তীব্র গরমের কারণে ম্যাচের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতির নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। এবারের বিশ্বকাপে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি অর্ধে একটি করে দুটি হাইড্রেশন ব্রেক বহাল থাকবে এবং ফাইনালেও এই নিয়ম কার্যকর থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি ১৭ মিনিট, জানাল ফিফা

প্রকাশিত হয়েছে: ১২:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬