লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় সাততলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। চার ঘণ্টা অতিবাহিত হলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রাত সাড়ে ৯টার দিকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে, যার মধ্যে সাতটি ইউনিট সরাসরি অগ্নিনির্বাপণে নিয়োজিত রয়েছে। ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। সেখানকার অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় ফায়ার ফাইটারদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনে প্রচুর ধোঁয়া থাকায় পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ইউনিট যুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটির রাস্তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সমস্যার সম্মুখীন হয়েছে। এ ছাড়া ভবনের চারপাশে বিদ্যুৎ ও ওয়াই-ফাইয়ের তারের জট থাকায় এবং পাশের ভবনের সাথে লাগোয়া অবস্থানের কারণে আগুনের শিখা দ্রুত বাইরে ছড়িয়ে পড়ে, যা পানি পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে।

এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনার তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

পুরান ঢাকায় সাততলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

প্রকাশিত হয়েছে: ০১:০০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬