লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭.৪১ বিলিয়ন ডলারে উন্নীত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চলতি বছরের ১ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার বা প্রায় ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

এর আগে বিভিন্ন সময়ে রিজার্ভের অবস্থানের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, গত ২৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী তা ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

এছাড়া ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। এর আগে ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার, যেখানে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও উচ্ছেদের প্রতিবাদে নরসিংদীতে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

৩৭.৪১ বিলিয়ন ডলারে উন্নীত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রকাশিত হয়েছে: ১১:৩১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬