লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন শীর্ষ বাণিজ্য ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন ও চিঠি জারি করা হয়।

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া তিন ব্যাংক প্রধান হলেন—সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম। মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের বিষয়ে সরকারের সম্মতির বিষয়টি পর্ষদকে জানানো হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে কাজী মো. ওয়াহিদুল ইসলাম তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পান। অন্যদিকে মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের জন্য সোনালী ব্যাংকের এমডি পদে যোগদান করেছিলেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের ফলে এখন তিনটি ব্যাংকেরই পরিচালনা পর্ষদ বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

জনপ্রিয় সংবাদ

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা, ইমনের নামে ভাড়া দাবি

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রকাশিত হয়েছে: ০৫:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬