লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনির আখড়ায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকার ছাপড়া মসজিদ ব্যাংক কলোনিতে বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক এ বি এম রেজাউল করিম (৬২) প্রাণ হারিয়েছেন। রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা রেজাউল করিম ঘটনার সময় বাসার নিচে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পানির মোটর চালু করতে গিয়েছিলেন।

নিহতের আত্মীয় মো. বাকি জানান, মোটর চালু করার পর প্লাস্টিকের পাইপের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং বেশ কিছুক্ষণ পানিতে পড়ে থাকেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চীনের প্রভাব রুখতে ট্রাম্প প্রশাসনের নতুন কোটি ডলারের কর্মসূচি

শনির আখড়ায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬