লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে ২-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলে।

ম্যাচের শুরু থেকেই ফ্রান্স আধিপত্য বিস্তার করে খেলে। চতুর্থ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের শটের মাধ্যমে প্রথম আক্রমণের সূচনা হয়। এরপর ফরাসিরা একের পর এক সুযোগ তৈরি করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না তারা। ২৫তম মিনিটে বক্সের ভেতরে এমবাপ্পে ফাউলের শিকার হলে ফ্রান্স পেনাল্টি পায়। তবে দুই মিনিট পর নেওয়া স্পট কিকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই গোল করতে পারেনি, ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় উভয় দল।

বিরতির পর ফ্রান্স আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৬৬তম মিনিটে দ্রুতগতির আক্রমণ থেকে নিচু কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেম্বেলে। গোলরক্ষক ইয়াসিন বুনো চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

দুই গোলে পিছিয়ে পড়ে মরক্কো ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফ্রান্সের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে মরক্কোর লক্ষ্যে রাখা শট ছিল মাত্র একটি। অন্যদিকে, ফ্রান্স ২২টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নকআউট পর্বে মরক্কোকে হারাল ফ্রান্স। ২০২২ সালের সেমিফাইনালের পর এবারও একই ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

প্রকাশিত হয়েছে: ০৯:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬