লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য দেশের চেয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনও জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, মূলত বৈশ্বিক ও আন্তর্জাতিক সংকটের কারণেই দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রশাসনের সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, প্রশাসনে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের দোসর ও অগণতান্ত্রিক শক্তির সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রশাসনে ঘাপটি মেরে থাকা এমন অনেককেই চিহ্নিত করা হয়েছে এবং যারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, দেশজুড়ে চলমান বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবে। এর অংশ হিসেবে তারা বিভিন্ন সভা, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবেন।

এছাড়া দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণের কথা বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন রুহুল কবির রিজভী।

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনে অফিস সহকারী পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বরের মধ্যে

অন্য দেশের চেয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

প্রকাশিত হয়েছে: ০১:৩১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬