লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ নিয়ে প্যারিসে বৈঠকে বসছেন জি৭ পররাষ্ট্রমন্ত্রীরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে আলোচনার জন্য জি৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। সোমবার (৯ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক নীতিতে কোনো পরিবর্তন আসে কি না, তা বোঝার চেষ্টা করবেন ইউরোপীয় মিত্ররা। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেবেন।

আলোচনার মূল এজেন্ডার মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়গুলো। এ ছাড়া ইউক্রেনের নিরাপত্তা, রাশিয়ার সামরিক তৎপরতা এবং শীতকালে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা নিয়েও মন্ত্রীরা আলোচনা করবেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতিও আলোচনার টেবিলে থাকার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস মেসির

ট্রাম্পের পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ নিয়ে প্যারিসে বৈঠকে বসছেন জি৭ পররাষ্ট্রমন্ত্রীরা

প্রকাশিত হয়েছে: ০৪:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬