লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েরা স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এটি নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারের অংশ। গৌরনদী উপজেলায় প্রথম পর্যায়ে ৬০০ পরিবারকে কার্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যোগ্য সব পরিবারই এই সুবিধা পাবে। তিনি জানান, আগের সরকারের প্রণীত বাজেটে এই কর্মসূচির বরাদ্দ না থাকলেও, নতুন অর্থবছরের বাজেটে এর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। প্রতি উপজেলায় গড়ে সাত হাজার পরিবার এই সহায়তা পাবে।

নারীর শিক্ষা ও স্বাবলম্বিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ জরুরি। বেগম খালেদা জিয়ার সরকারের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগকে সম্প্রসারণ করে বর্তমান সরকার মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে চায়। পাশাপাশি মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থাও থাকবে। শিক্ষিত ও স্বাবলম্বী নারীরাই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের মূল ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফ্যামিলি কার্ডধারী শতাধিক পরিবার অংশগ্রহণ করেন। সভার কার্যক্রম শেষে সকাল ১০টা ৫৪ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল নগরীর উদ্দেশে গৌরনদী ত্যাগ করেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

মেয়েরা স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬