লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লাসগো ২০২৬: সাশ্রয়ী ও টেকসই ক্রীড়া আয়োজনের নতুন বিশ্ব মডেল

মাত্র ১৮ মাসের প্রস্তুতিতে সম্পন্ন হওয়া গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসকে ভবিষ্যতের বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের একটি নতুন মডেল হিসেবে চিহ্নিত করেছে স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন। ‘দ্য স্টোরি সো ফার’ শীর্ষক এই অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গ্লাসগো ২০২৬ নতুন স্টেডিয়াম নির্মাণের পরিবর্তে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক আয়োজনের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে।

এবারের আসরে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নেন। তারা ১০টি ক্রীড়া এবং ছয়টি প্যারা ক্রীড়া ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২১৫টি পদক ইভেন্টে মোট ১ হাজার ১৬৮টি পদক বিতরণ করা হয়েছে। গেমস চলাকালে ভেন্যু, লাইভ সাইট এবং গ্লাসগো ২০২৬ ফেস্টিভ্যাল মিলিয়ে ৬ লাখ ৩০ হাজারের বেশি দর্শক সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গেমস সংশ্লিষ্ট বিভিন্ন প্ল্যাটফর্মে প্রায় ৫০ কোটি ভিউ হয়েছে এবং চার হাজারের বেশি স্বেচ্ছাসেবক ১ লাখ ৫৬ হাজার ১১০ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন।

প্যারা ক্রীড়ার সর্বোচ্চ অন্তর্ভুক্তি এবারের গেমসের অন্যতম বড় সাফল্য। কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবার ছয়টি প্যারা ডিসিপ্লিনে ৪৭টি পদক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গেমসের প্রথম স্বর্ণপদকটিও আসে প্যারা ইভেন্ট থেকে, যা ইংল্যান্ডের মার্ক সোয়ান প্যারা পাওয়ারলিফটিংয়ে জিতে ইতিহাস গড়েছেন।

পরিবেশবান্ধব আয়োজনের ক্ষেত্রে গ্লাসগো নতুন মানদণ্ড স্থাপন করেছে। গেমসের সব ভেন্যু আট মাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং প্রতিটি ভেন্যুতে স্কটিশ গ্রিডের শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। পরিবহনের ৭১ শতাংশ ছিল হাইব্রিড বা বৈদ্যুতিক, যার মধ্যে ৬৩ শতাংশই ছিল সম্পূর্ণ বৈদ্যুতিক। খাবারের মেন্যুর ৫৯ শতাংশ ছিল নিরামিষ বা উদ্ভিদভিত্তিক। এছাড়া অস্থায়ী অবকাঠামোর ৯০ শতাংশের বেশি পুনর্ব্যবহার করা হয়েছে এবং ৯৯ হাজার ৪০১টি পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে বিভিন্ন ভেন্যুর ব্যানার তৈরি করা হয়েছে। কিংস ব্যাটন রিলের অংশ হিসেবে ১১১টি পরিচ্ছন্নতা অভিযানে ১৪ হাজার ৩০৪ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে ১০ লাখ ১৯ হাজার ৫৫৪টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

গ্লাসগো ২০২৬-এর প্রধান নির্বাহী ফিল ব্যাটি জানান, এই গেমস প্রমাণ করেছে যে নতুন দৃষ্টিভঙ্গিতে বড় আন্তর্জাতিক আসর কম খরচে সফলভাবে আয়োজন করা সম্ভব। কমনওয়েলথ স্পোর্টের প্রধান নির্বাহী কেটি স্যাডলিয়ার বলেন, গ্লাসগো ২০২৬ ভবিষ্যতের কমনওয়েলথ গেমসের জন্য একটি সেতুবন্ধন তৈরি করেছে, যা ভবিষ্যতে আরও বেশি দেশকে গেমস আয়োজনের সুযোগ করে দেবে। আয়োজকদের তথ্যমতে, এবারের গেমসের সম্ভাব্য ব্যয় ১৬২ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড, যা ২০১৪ সালের গ্লাসগো গেমসের ৫৪৩ মিলিয়ন এবং ২০২২ সালের বার্মিংহাম গেমসের ৬৮০ মিলিয়ন পাউন্ডের তুলনায় অনেক কম।

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে জড়িত ৩৫ শতাংশ পুলিশ কর্মকর্তা এখনো স্বপদে বহাল

গ্লাসগো ২০২৬: সাশ্রয়ী ও টেকসই ক্রীড়া আয়োজনের নতুন বিশ্ব মডেল

প্রকাশিত হয়েছে: ০১:০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬