লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকার সারাংপুর থেকে রেলবাজার পর্যন্ত পদ্মা নদীর তীব্র ভাঙনকবলিত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান। শনিবার সকাল ১০টার দিকে তিনি নদীতীরবর্তী এসব এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসীর মুখোমুখি হয়ে তাদের দুর্ভোগ, বিভিন্ন সমস্যা এবং প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, পদ্মা নদী এই অঞ্চলের মানুষের কৃষি ও জীবন-জীবিকার প্রধান উৎস। কিন্তু প্রতি বছর ভাঙনের কারণে বহু মানুষ তাদের শেষ সম্বল ও বসতভিটা হারাচ্ছেন। তাই নদীতীরবর্তী জনপদগুলোকে রক্ষায় একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলে তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন।

এছাড়া ভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জিও ব্যাগ স্থাপনসহ চলমান বিভিন্ন কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন এই সংসদ সদস্য। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে কয়েকটি অতি ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলার কাজ শেষ হয়েছে এবং বাকি এলাকাগুলোতে কাজ চলমান রয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানালে এমপি তাদের জানমাল রক্ষায় সব ধরনের চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষক রেফারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌরসভা আমির আনারুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী। পরিদর্শন শেষে অধ্যাপক মো. মুজিবুর রহমান রাজশাহীবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ও তাদের ঘরবাড়ি নিরাপদে রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

জনপ্রিয় সংবাদ

গাজায় গণহত্যার মূল কারিগর নেতানিয়াহু: জোহরান মামদানি

গোদাগাড়ীতে পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমান

প্রকাশিত হয়েছে: ০১:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬