লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে সময় দেওয়া প্রয়োজন, এখনই আন্দোলন-মিছিলের দরকার নেই: এ্যানি

পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সরকারকে সময় দিতে হবে এবং দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। তিনি স্পষ্ট করেছেন যে, এই মুহূর্তে দেশে কোনো আন্দোলন বা মিছিলের প্রয়োজনীয়তা নেই।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ‘অভেদ্য’ নামক একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক কর্মসংস্থান ও শ্রবণপ্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।

এ্যানি আরও বলেন, আমরা সবসময় জনগণের পাশে থাকার এবং তাদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি এবং এরই মধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তবে সরকারি পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের জন্য কিছুটা সময়ের প্রয়োজন, তাই সরকারকে সুযোগ দেওয়া উচিত।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন এবং মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশের অগ্রগতির স্বার্থে সকলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

‘অভেদ্য’ সংগঠনের সভাপতি তানজীমুজ্জামান তিষানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, সনাক লক্ষ্মীপুরের সাবেক সভাপতি প্রফেসর জেডএম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম, জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সরকারকে সময় দেওয়া প্রয়োজন, এখনই আন্দোলন-মিছিলের দরকার নেই: এ্যানি

প্রকাশিত হয়েছে: ০২:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬