লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সালেহ শিবলী দাবি করেন, বিগত সরকারের সময় উন্নয়নের গালগল্প অনেক করা হলেও বাস্তবে বিভিন্ন খাতে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে বিশ্বাসী। তিনি ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছেন। দেশের বৃহত্তর স্বার্থে মত ও দলের ভিন্নতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া জনগণের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতে প্রধানমন্ত্রী নিয়মিত রাজধানীর বাইরে বিভিন্ন জেলা সফর করছেন বলেও প্রেস সচিব উল্লেখ করেন।

চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, বাজেট পাসের পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনে অতিরিক্ত অস্থিরতাও তৈরি হয়নি। তিনি এই বাজেটকে জীবনবান্ধব হিসেবে অভিহিত করেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬