লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের বিশেষ সুবিধা আনল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে একটি নতুন সুবিধা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকদের মোবাইল ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও তারা সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার সাথে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহায়তায় চালু করা এই উদ্যোগটি এশিয়ায় প্রথমদিকের অন্যতম একটি প্রচেষ্টা। এই নতুন সুবিধার আওতায় ব্যবহারকারীরা ডেটা না থাকলেও ইনস্টাগ্রামের নোটিফিকেশন দেখতে পারবেন, পোস্টের ক্যাপশন পড়তে পারবেন এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করতে পারবেন। ফলে ডেটা শেষ হয়ে গেলেও ইনস্টাগ্রাম কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকা সহজ হবে।

গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) সোলায়মান আলম বলেন, ডিজিটাল জীবনধারা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বৃদ্ধির প্রেক্ষাপটে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন সেবা নিয়ে আসছে। এই ‘বেসিক মোড’ গ্রাহকদের ডেটা শেষ হলেও প্রয়োজনীয় তথ্য জানা এবং সবার সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

তবে পূর্ণাঙ্গ ইনস্টাগ্রাম অভিজ্ঞতা পেতে চাইলে ব্যবহারকারীরা অ্যাপ থেকেই খুব সহজে নতুন ডেটা প্যাক কিনতে পারবেন। ডেটা প্যাক সক্রিয় হওয়ার সাথে সাথে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ফুল-ফিচার মোডে ফিরে আসবে এবং ব্যবহারকারীরা আগের মতোই হাই-রেজ্যুলেশন ছবি, ভিডিও এবং অন্যান্য সব ফিচার ব্যবহার করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

সরকারের ব্যর্থতার বিরুদ্ধে ডিসেম্বরে রাজপথে আন্দোলনের ঘোষণা নাহিদ ইসলামের

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের বিশেষ সুবিধা আনল গ্রামীণফোন

প্রকাশিত হয়েছে: ০২:১৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬