লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ স্বীকৃতিতে ভূষিত হয়েছে। টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার লক্ষ্যে কোম্পানিটির ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

একই সাথে, নেটওয়ার্ক অপারেশনে জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করার স্বীকৃতিস্বরূপ ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডটিও অর্জন করেছে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোনের ব্যবসায়িক কর্মপদ্ধতিতে পরিবেশগত, সামাজিক ও সুশাসন সম্পর্কিত (ইএসজি) মূলনীতির প্রতিফলনেরই নিদর্শন এই দ্বৈত স্বীকৃতি। অপারেটরটি জলবায়ু সচেতন পদক্ষেপ গ্রহণ, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ, দায়িত্বশীল ব্যবসা পরিচালনা এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের সার্বিক টেকসই অগ্রগতিতে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে।

প্রতিষ্ঠানটি বর্তমানে আরও পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে। ২০১৯ সালকে ভিত্তি বছর ধরে ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে গ্রামীণফোন।

এই অর্জনের ব্যাপারে গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলাম বলেন, “আমাদের কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার ক্ষেত্রে টেকসই অগ্রযাত্রার প্রতি গ্রামীণফোনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল এই স্বীকৃতি। ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডটি পেয়ে আমরা আনন্দিত, যা জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। মানুষ, সমাজ ও পৃথিবীর জন্য একটি নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারদের সাথে নিয়ে আমরা টেকসই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখব।”

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

প্রকাশিত হয়েছে: ১২:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬