লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান থানার ওসি দাউদ হোসেন ওএসডি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে জানানো হয়েছে, ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে বুধবার থেকে ডিএমপির পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সূত্র জানিয়েছে, গত শুক্রবার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিল বের করার ঘটনার পরপরই এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো। বিষয়টি নিয়ে গত সোমবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিস্তারিত আলোচনা হয়েছিল।

এর আগে, ডিএমপি কমিশনার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে বলেছিলেন যে, আওয়ামী লীগ ও ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন। এসব দলের কোনো ধরনের কার্যক্রম বা ঝটিকা মিছিল চলতে দেওয়া যাবে না। কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সংশ্লিষ্ট অপরাধ বিভাগের যে এলাকায় বা থানায় নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি পালিত হবে, সেই এলাকার ডিসি ও ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে বাহিনীর কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি গত সোমবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত ওই সভায় সাফ জানিয়ে দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলার সুলতানি শাসনামল ও স্থানীয় ভাষা-সংস্কৃতির বিকাশ

গুলশান থানার ওসি দাউদ হোসেন ওএসডি

প্রকাশিত হয়েছে: ০৯:০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬