লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা কারও রাজনৈতিক খেলার গুটি না হয়ে নিজেদের সুনির্দিষ্ট নীতি ও শক্তির ওপর দাঁড়িয়ে রাজনীতি করেন। তিনি বলেন, আলেমদের অন্যের গেমের গুটি না হয়ে বরং নিজেদের খেলা নিজেরা খেলার মতো সক্ষমতা অর্জন করতে হবে।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে ‘উত্তরাধিকার’ নামক একটি গবেষণামূলক সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে, অতীতে ভোটের সময় স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো টুপি-পাঞ্জাবি পরে মাদরাসায় গিয়ে আলেম হওয়ার ভান করত। কিন্তু নির্বাচন শেষ হলেই এই গোষ্ঠীগুলোই আলেম সমাজকে প্রান্তিক ও অনগ্রসর হিসেবে উপস্থাপন করত বলে তিনি উল্লেখ করেন।

বিগত সরকারের আমলের নিপীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০৯ সালের পর থেকে আলেম সমাজ রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন ও নানা অত্যাচারের শিকার হয়েছেন। বিশেষ করে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিটি শহীদের পরিবারের বক্তব্য নিয়ে আগেই প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের ডকুমেন্টেশন হওয়া প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।

৫ আগস্টের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দীর্ঘদিনের প্রচার ছিল যে দেশে আলেম থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সারা দেশের মন্দির ও উপাসনালয় রাত জেগে পাহারা দিয়ে আলেম সমাজ সেই অপপ্রচারকে মিথ্যা প্রমাণ করেছেন বলে তিনি দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

প্রকাশিত হয়েছে: ০২:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬