লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বিআরটিসি বাসসেবা বন্ধ

প্রায় পাঁচ মাসের বকেয়া পরিশোধ না করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহনপুলে যুক্ত থাকা তিনটি বিআরটিসি দ্বিতল বাস সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাসের ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা ও দিনাজপুর বিআরটিসি বাস ডিপো সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তির ভিত্তিতে তিনটি দ্বিতল বাস নির্দিষ্ট ট্রিপ সংখ্যা অনুযায়ী নিয়মিত যাতায়াত করছিল। তবে গত জুন মাস থেকে প্রায় পাঁচ মাসের পাওনা টাকা বকেয়া থাকায় বিআরটিসি কর্তৃপক্ষ বাস চলাচল বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবহন শাখাকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর (সোমবার) পরিবহন শাখা নতুন সময়সূচি প্রকাশ করে, যেখানে এই তিনটি বাসের ট্রিপ বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বাসগুলো পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিআরটিসি দিনাজপুর ডিপোর টিএ ভরত চন্দ্র রায় জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ গত জুন থেকে ৯ নভেম্বর পর্যন্ত বকেয়ার পরিমাণ ২৫ লক্ষ টাকার বেশি। এই পরিস্থিতিতে নিয়মিত ট্রিপ চালানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান স্বীকার করেছেন যে বকেয়ার কারণে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত এবং পুনরায় বিআরটিসি বাস চালু করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজই কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনা ফলপ্রসূ হলে আগামীকাল থেকেই আগের সময়সূচি অনুযায়ী বাস চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা

বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বিআরটিসি বাসসেবা বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৮:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬