লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

আগামী বছরের ১লা ফেব্রুয়ারির আগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ও বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করা হয়।

এইচএসসির সম্পূরক পরীক্ষায় অংশ নেয়া এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতেই মূলত ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। সরকার আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এই ফলাফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। ফলাফল প্রকাশের পরেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে, যা ২০২৭ সালের ১লা জানুয়ারির আগে সম্ভব নয় বলে জানানো হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের নতুন সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউজিসি।

পরীক্ষার পদ্ধতির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গত বছরের মতোই বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি যাচাই করা হচ্ছে। এ ছাড়া ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যাতে সংঘাত তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে ভিসিদের অনুরোধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের সুযোগ পান। পবিত্র রমজান মাসের বিষয়টিও সময়সূচি নির্ধারণে বিবেচনায় রাখতে বলা হয়েছে।

ভর্তি কার্যক্রমের ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় উঠে এসেছে। এই কমিটি সারা বছর ভর্তি সংক্রান্ত কার্যক্রম তদারকি করবে। পাশাপাশি, ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলেও যাতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে জিপিএ নির্ধারণের বিষয়টিও যথাযথভাবে বিবেচনার পরামর্শ দেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুপচাঁচিয়ায় দারুস সালাম কবরস্থানে নতুন কমিটি, বিনা খরচে দাফন সুবিধা

ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রকাশিত হয়েছে: ০১:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬