লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে ওড়নায় ঝুলিয়ে হত্যার ভিডিও শ্বশুর-শাশুড়িকে দেখালেন পাষণ্ড স্বামী

পরকীয়ার সন্দেহে ২৩ বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী প্রবীণ জিগালুরের বিরুদ্ধে। ভারতের কর্ণাটকের গালাগালি গ্রামে গত ২৬ জুলাই, রোববার সন্ধ্যায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। অভিযুক্ত প্রবীণ জিগালুরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বিলাগি থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের আগে প্রবীণ একটি কাঠের গুঁড়ি দিয়ে তার স্ত্রী ভাগ্যশ্রী জিগালুরকে মারধর করেন। এরপর বাড়ির ভেতরে ওড়না দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। ভাগ্যশ্রী যখন বাঁচার জন্য লড়াই করছিলেন, সেই মুহূর্তের ভিডিও ধারণ করেন প্রবীণ। তিনি কেবল ভিডিও ধারণ করেই ক্ষান্ত হননি, বরং সেই ভিডিওটি তার বন্ধু ও আত্মীয়দের কাছে পাঠিয়ে দেন। এমনকি ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে যুক্ত করে ভাগ্যশ্রীর শেষ মুহূর্তের অসহায়ত্বও সরাসরি দেখান তিনি।

তদন্তে আরও উঠে এসেছে যে, দাম্পত্য কলহের কারণে প্রায় দুই মাস আগে ভাগ্যশ্রী স্বামীর বাড়ি ছেড়ে বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন। পরে প্রবীণ তাকে শান্তিপূর্ণভাবে সংসার করার আশ্বাস দিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু বাড়িতে ফেরার দিনই সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সবুজ রঙের একটি ওড়নায় ঝুলন্ত অবস্থায় ভাগ্যশ্রী প্রাণে বাঁচার চেষ্টা করছেন। তার পায়ের নিচে একটি খাট ছিল, যেখানে নামার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছিলেন এবং ঘরের দেয়ালে বিয়ের সময় লেখা দম্পতির নামও দেখা যায়।

খবর পেয়ে বিলাগি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, হত্যার আগে কী ঘটেছিল এবং পরকীয়ার সন্দেহের অভিযোগের সত্যতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় কর্ণাটকের গালাগালি গ্রামে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

স্ত্রীকে ওড়নায় ঝুলিয়ে হত্যার ভিডিও শ্বশুর-শাশুড়িকে দেখালেন পাষণ্ড স্বামী

প্রকাশিত হয়েছে: ০২:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬