লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি প্রসিকিউটর করিম খানের অপসারণ নিয়ে গোপন ভোটাভুটি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে গতকাল শুক্রবার নিউ ইয়র্কে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি গোপন ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করেই তার পদচ্যুতির বিষয়টি চূড়ান্ত করা হবে। তাকে অপসারণের জন্য আইসিসির ১২৫টি সদস্য দেশের মধ্যে অন্তত ৬৩টি দেশের সমর্থনের প্রয়োজন রয়েছে।

করিম খান শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি ইউক্রেন এবং গাজা যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ও হাই প্রোফাইল মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই বিচার প্রক্রিয়াকে ঘিরে আইসিসির অভ্যন্তরীণ বিরোধ এবং ভূরাজনীতির বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পর থেকেই আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র চাপের মুখে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

আইসিসি প্রসিকিউটর করিম খানের অপসারণ নিয়ে গোপন ভোটাভুটি

প্রকাশিত হয়েছে: ০২:৪৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬