লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসির নতুন ফরম্যাটে ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড

বিশ্বকাপ শুরুর ১৮ মাস বাকি থাকতেই টুর্নামেন্টের কাঠামোয় আকস্মিক পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। নতুন এই ফরম্যাটে ‘সুপার সিরিজ’ নামে একটি পর্ব যুক্ত করা হয়েছে, যেখানে র‌্যাংকিংয়ের ১২, ১৩ ও ১৪তম দলগুলো একে অপরের মুখোমুখি হবে এবং সেখান থেকে শীর্ষ দলটি পরের রাউন্ডে ১২ দলের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে।

এই পরিবর্তনের প্রতিবাদে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস যৌথ বিবৃতিতে জানিয়েছে, সিদ্ধান্তটি সহযোগী সদস্য দেশগুলোর জন্য একটি বড় ধাক্কা। তাদের মতে, যখন ক্রিকেট বিশ্বজুড়ে নিজেদের পরিধি বাড়ানোর চেষ্টা করছে, তখন এ ধরনের সিদ্ধান্ত সহযোগী দেশগুলোর সুযোগ কমিয়ে দিয়ে ভুল বার্তা দিচ্ছে। এটি ক্রিকেটের বৈশ্বিক প্রসারের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি ও অন্যান্য সদস্যদের সাথে গঠনমূলক কাজের প্রতিশ্রুতি থাকলেও এই সিদ্ধান্তের ধরন নিয়ে তারা গভীর উদ্বিগ্ন। টুর্নামেন্টের ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে বাছাই প্রক্রিয়ার মাঝামাঝি সময়ে কাঠামো পরিবর্তন করা হয়েছে, যা চরম অনিশ্চয়তা তৈরি করেছে। সংস্থাগুলোর মতে, সীমিত সম্পদের ওপর চলা দেশগুলোর জন্য এই সিদ্ধান্ত অতিরিক্ত পরিচালনাগত ও আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যাপ্ত আলোচনার অভাব ছিল বলেও তারা উল্লেখ করেছে।

উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে ২৫ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর

আইসিসির নতুন ফরম্যাটে ক্ষুব্ধ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড

প্রকাশিত হয়েছে: ০২:০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬