লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা 'নিট'-এর প্রশ্নপত্র ফাঁস এবং একে কেন্দ্র করে চলা দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতির দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরপরই প্রহ্লাদ যোশীকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নতুন দায়িত্ব পাওয়ার ফলে প্রহ্লাদ যোশী এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তারা জানান, কেন্দ্রীয় সরকার তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেওয়ায় 'সদিচ্ছার' অংশ হিসেবে এই দীর্ঘ আন্দোলনের ইতি টানা হয়েছে।

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভারতজুড়ে চরম অসন্তোষ তৈরি হয়েছিল। শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার মন্ত্রীর পদত্যাগ ও নতুন মন্ত্রী নিয়োগের এই বড় পদক্ষেপ গ্রহণ করল।

জনপ্রিয় সংবাদ

খিলগাঁও ও মুগদা থানার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী

প্রকাশিত হয়েছে: ০১:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬