লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র প্রতিবেদনে জানানো হয়েছে, তারা এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি যৌথ হামলা পরিচালনা করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ‘নাসর ২’ অভিযানের অষ্টম তরঙ্গের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। হামলায় মার্কিন বাহিনীর একটি সি-র‍্যাম (C-RAM) আগাম সতর্কবার্তা দেওয়া রাডার এবং মার্কিন সেনাদের একটি সমাবেশস্থলকে নিশানা করা হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করছে। এই প্রেক্ষাপটে তারা কুয়েতের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানায়।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬