লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তি করবে না ইরান, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের মুখে ইরানকে একটি চুক্তিতে নিয়ে আসার চেষ্টা চললেও তেহরান তাতে সম্মত হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে দুই দেশের মধ্যে আলোচনা চলমান থাকলেও ইরান বর্তমানে কোনো চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত নয়। রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে সুইজারল্যান্ডে ওয়াশিংটন ও তেহরান ৬০ দিনের একটি চুক্তিতে সম্মত হয়েছিল। তবে সেই সমঝোতা বেশিদিন টেকেনি এবং ট্রাম্প চুক্তি ভঙ্গ করে ইরানে হামলা শুরু করেন। বর্তমানে এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের সড়ক, রেলপথ এবং সেতুর মতো বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। হামলাগুলো প্রাথমিকভাবে দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এখন তা রাজধানী তেহরানের কাছাকাছি এলাকায়ও ছড়িয়ে পড়েছে।

ট্রাম্প শুক্রবার তার মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে ইরানে হামলা আরও তীব্র করার বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি আগের চেয়েও বড় ধরনের হামলার কথা বিবেচনা করছেন এবং এর জন্য প্রস্তুত রয়েছেন। তবে এই হামলার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হোয়াইট হাউজ কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এছাড়া আগামী সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে, যদিও নতুন করে উত্তেজনা বাড়লে ইসরাইল তাতে অংশ নেবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ইরানের বিষয়ে নিজের কৌশল নির্ধারণে ট্রাম্প এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একইসঙ্গে তিনি চীন ও রাশিয়ার ওপর আস্থা রাখছেন যেন তারা ইরানকে কোনো সহায়তা না করে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দুই দেশ যদি সংঘাতে জড়িয়ে পড়ে তবে তা তাদের জন্য খুবই খারাপ হবে। ট্রুথ সোশ্যালে তিনি উল্লেখ করেন, বেইজিংয়ে সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট শি তাকে আশ্বস্ত করেছিলেন যে, কোনো অবস্থাতেই চীন ইরানকে অস্ত্র দেবে না বা বিক্রি করবে না, এমনকি চীনের কোম্পানিগুলোও এ ক্ষেত্রে বিরত থাকবে।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে ওড়নায় ঝুলিয়ে হত্যার ভিডিও শ্বশুর-শাশুড়িকে দেখালেন পাষণ্ড স্বামী

যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তি করবে না ইরান, জানালেন ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০২:৩২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬