লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনে ইরানে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির চূড়ান্ত দাফন অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ জুলাই) তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান শেষে তাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। তবে এই শোকের দিনেই ইরানজুড়ে অতর্কিত সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরানের আধা-সামরিক সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বন্দর আব্বাসের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও বিকেলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন। বুশেহর প্রদেশের এক উপ-গভর্নরের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা বেষ্টনীর একটি অংশে আঘাত হেনেছে।

তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের পক্ষ থেকে উত্থাপিত এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গত সোমবার হরমুজ প্রণালিতে ইরানি হামলার জবাবেই মার্কিন বাহিনী গত টানা দুই দিন ধরে ইরানে এসব অভিযান চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনে ইরানে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা

প্রকাশিত হয়েছে: ১২:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬