লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার তীব্রতা বৃদ্ধি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি সেনাদের হামলার মাত্রা বেড়ে যাওয়ায় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। বুধবার আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শিপিং ডেটা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এই পথ দিয়ে ২১টি জাহাজ চলাচল করেছে, যার মধ্যে অপরিশোধিত তেল, এলপিজি, মিথানল ও আকরিক লোহা বহনকারী বাণিজ্যিক জাহাজই বেশি ছিল। তবে ওমান উপকূলে নতুন করে তিনটি হামলার ঘটনা নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কেপলার জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোর পর এই প্রণালীতে নিশ্চিত আক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে। এসব হামলায় এখন পর্যন্ত ১৭ জন নাবিক প্রাণ হারিয়েছেন। ওমান রুটে বর্তমানে কোনো জাহাজ চলাচল না করায় এই করিডোরটির ওপর বাণিজ্যিক সংস্থাগুলোর আস্থা ক্রমাগত হ্রাস পাচ্ছে। যদিও অনেক শিপিং কোম্পানি এখনও ইরানের অনুমোদিত রুটগুলোকেই অগ্রাধিকার দিচ্ছে, তবুও হরমুজ প্রণালীর সামগ্রিক পরিস্থিতি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গত সাত দিনে ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাতটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় এক ডজন বেসামরিক ক্রু সদস্য হয় নিহত হয়েছেন, নতুবা আহত বা নিখোঁজ রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকে কোটি টাকার আমানতকারীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ছাড়াল

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার তীব্রতা বৃদ্ধি

প্রকাশিত হয়েছে: ১২:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬