লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সমরাস্ত্রে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) তাদের প্রতিরোধ ও পাল্টা হামলার কৌশলে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। বাহিনীর মুখপাত্র হোসেন মোহেব্বি জানিয়েছেন, যুদ্ধের ভৌগোলিক পরিধি এবং সামরিক সরঞ্জামের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন কিছু নতুন সমরাস্ত্র ময়দানে নামানো হবে যা দেখে গোটা বিশ্ব বিস্মিত হয়ে যাবে।

স্থানীয় গণমাধ্যমের সাথে আলাপকালে হোসেন মোহেব্বি আরও জানান, তাদের লক্ষ্যবস্তুর তালিকাও আগের মতো সীমাবদ্ধ থাকবে না। এর আগে যেসব কৌশলগত স্থানে আঘাত হানা হয়নি, এবার সেসব স্থানকে নিশানা করা হবে।

একইসাথে আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোনকে সফলভাবে বাধা দিয়ে তারা ধ্বংস করেছে। বাহিনীটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোনগুলো বিপুল সংখ্যায় হারানোর পর যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে তাদের অবসরপ্রাপ্ত এমকিউ-১ ড্রোন পুনরায় যুদ্ধে নিয়োজিত করেছে। আইআরজিসির নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এ দুই ধরনের মার্কিন ড্রোনকেই ধারাবাহিকভাবে শিকার করা হচ্ছে বলেও তারা দাবি করেছে। উল্লেখ্য, মার্কিন বিমানবাহিনী ২০১৮ সালে এমকিউ-১ প্রিডেটর ড্রোনটি আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

কাশিয়ানী রেল স্টেশনের বিশ্রামাগার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নতুন সমরাস্ত্রে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

প্রকাশিত হয়েছে: ০৮:০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬