লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিআইএমএস) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, ঘটনার সময় হাসপাতালের ওই নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের নবজাতকদের নার্সারিতে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এনডিটিভির তথ্যানুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীরা হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নবজাতক ইউনিটের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডে ঘটা এই অগ্নিকাণ্ডে ১৪ জন নবজাতক পুরোপুরি দগ্ধ হয়ে মারা যায়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে দমকলকর্মীরা শীতলীকরণ বা কুলিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া

ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৭:০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬