লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫১২

দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১২ জন রোগী চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৬৮ জনে এবং সার্বিক আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবর মাসের প্রথম ২১ দিনেই ডেঙ্গুতে ১২৪ জন প্রাণ হারিয়েছেন। এর আগে সেপ্টেম্বর মাসে এক মাসে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। বছরের অন্যান্য মাসের মধ্যে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যান।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন ১ হাজার ৫১২ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছর মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। তবে এ সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৫৫ জন। ফলে এখন পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৫০৭। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, বরিশালে ২৩১ জন, খুলনায় ২০৬ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ৬০ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেট বিভাগে আটজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, লেনদেন স্বাভাবিক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫১২

প্রকাশিত হয়েছে: ০৪:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬