লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত: মতিউর রহমান আকন্দ

দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান আকন্দ। শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে নয়। তিনি দাবি করেন, যুদ্ধ জয়ের পর স্বাধীন দেশের কাছে আত্মসমর্পণ না করে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছিল একটি ষড়যন্ত্রের নীলনকশার বাস্তবায়ন। এ কারণেই ভারতীয় সেনাবাহিনীর অধীনে যুদ্ধ করতে জামায়াত প্রস্তুত ছিল না বলে তিনি জানান।

প্রতিনিধি সম্মেলনে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি জামায়াতের নেতা-কর্মীদের কেন্দ্রভিত্তিক মজবুত সংগঠন গড়ে তোলার পাশাপাশি আসন্ন নির্বাচনে যাতে কেউ ভোট ডাকাতি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির সমালোচনা করে মতিউর রহমান আকন্দ বলেন, যারা খালেদা জিয়াকে জেলে রেখে ড. কামাল হোসেনের জোটে গিয়ে নির্বাচন করতে চেয়েছিল, তারাই এখন জামায়াতকে 'গুপ্ত' বলে আখ্যা দিচ্ছে। যারা এমন মন্তব্য করছে, তারাই একসময় হারিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, ইসলামি আন্দোলনকে কখনো বিদায় করা সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

গোপন চুক্তিতে বিয়ের পিঁড়িতে রোনালদো ও জর্জিনা

দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত: মতিউর রহমান আকন্দ

প্রকাশিত হয়েছে: ১০:৩২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬