লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ভাড়া বাসা থেকে অনার্স শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়ার একটি আবাসিক এলাকায় অবস্থিত ভাড়া বাসা থেকে ইশরাত জাহান রিমা (২২) নামে এক অনার্স শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত ইশরাত জাহান রিমা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম রশিদুল্ল্যাহ মণ্ডল এবং তাদের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কাচারিপাড়ার ওই বাসার একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতে কক্ষটি থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। এই সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় এবং ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। পরে জামালপুর ফায়ার সার্ভিসের সহায়তায় দরজার তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে রিমার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১: ৫৪আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১১: ৫৫

জনপ্রিয় সংবাদ

অবৈধ অস্ত্র ধরিয়ে দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে ভাড়া বাসা থেকে অনার্স শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৬:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬