লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা চতুর্থ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা চতুর্থবারের মতো মূল্যবান এই ধাতুর মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এর ফলে টানা চার দফায় ভরি প্রতি স্বর্ণের দাম মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমলো।

রোববার (২৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে সকালে স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর পতন ঘটায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সকাল ১০টা থেকেই নতুন নির্ধারিত এই মূল্য কার্যকর করা হয়েছে।

সংগঠনটির ঘোষিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গতকাল শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণ বিক্রি হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

তবে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের দর বহাল রেখে বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ক্যাটাগরিভেদে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ছাত্রীকে কুপিয়ে স্বর্ণালংকার ছিনতাই

টানা চতুর্থ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা

প্রকাশিত হয়েছে: ০৭:৩০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬