লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই তথ্য নিশ্চিত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম কমানোর ঘোষণা দিয়েছে কমিশন। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে।

এর আগে গত ৭ জুন সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। সেই সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি

প্রকাশিত হয়েছে: ০৪:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬