লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, অর্থনীতিতে জোর দিতে হবে কৃষিতে: মাহমুদুর রহমান

জুলাই বিপ্লবকে একটি অসমাপ্ত বিপ্লব হিসেবে আখ্যায়িত করে এটি সম্পূর্ণ করার তাগিদ দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। একই সঙ্গে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং কর্মসংস্থান বাড়াতে কৃষি ও উৎপাদনশিল্প—এই দুই খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সম্মেলন’-এর প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই বিপ্লব ও বাংলাদেশপন্থা: তত্ত্বগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয় কৃষি খাতে। তাই গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এবং কাজের খোঁজে মানুষের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমাতে কৃষিতে সরকারি সহায়তা ও উৎসাহ অব্যাহত রাখা প্রয়োজন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) সাবেক এই ভাইস চেয়ারম্যান নিজের দায়িত্বকালের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎপাদনশিল্প (ম্যানুফ্যাকচারিং) খাতের কোনো বিকল্প নেই এবং তিনি সবসময়ই এই খাতের ওপর জোর দিয়েছেন।

বৈশ্বিক প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে তিনি ভিয়েতনামের উদাহরণ দেন। মাহমুদুর রহমান বলেন, ভিয়েতনামের মাথাপিছু আয় বর্তমানে ৫ হাজার ডলারেরও বেশি। সিঙ্গাপুরের আগে ভিয়েতনামকে লক্ষ্য হিসেবে নেওয়া বাংলাদেশের জন্য বাস্তবসম্মত। তৈরি পোশাক রপ্তানিতে একসময় চীনের পরেই ছিল বাংলাদেশের অবস্থান, কিন্তু এখন সেই দ্বিতীয় স্থানটি ভিয়েতনাম দখল করেছে। কেন ভিয়েতনাম এগিয়ে গেল আর বাংলাদেশ পিছিয়ে পড়ল, তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রদর্শন কোনো একক মতাদর্শের ওপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী হতে পারে না। এর জন্য প্রয়োজন দেশের ইতিহাস, ইসলামী নৈতিকতা, আধুনিক গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের চেতনার একটি সমন্বিত রূপ, যার নাম ‘বাংলাদেশপন্থা’।

অধিবেশনে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান এবং চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মাবরুর রশিদ বান্নাহ।

জনপ্রিয় সংবাদ

আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি

জুলাই বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, অর্থনীতিতে জোর দিতে হবে কৃষিতে: মাহমুদুর রহমান

প্রকাশিত হয়েছে: ০৭:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬