লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালাস পেয়ে ৭ বছরের কন্যাসন্তানসহ মুক্তি পেলেন কামরুন নাহার মনি

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আসামি কামরুন নাহার মনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। একই সঙ্গে মুক্তি পেয়েছে কারাগারে জন্ম নেওয়া এবং সেখানেই বেড়ে ওঠা তার সাত বছরের কন্যাসন্তানও।

মঙ্গলবার গাজীপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। কামরুন নাহার মনির আইনজীবী জায়েদ বিন আমজাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জন্মের পর থেকেই শিশুটি কারাগারে বড় হচ্ছিল। মায়ের মুক্তির মাধ্যমে সে জীবনে প্রথমবারের মতো বাইরের মুক্ত পরিবেশ দেখার সুযোগ পেল।

উল্লেখ্য, নুসরাত জাহান রাফী হত্যার ঘটনার সময় কামরুন নাহার মনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরবর্তীতে কারাবন্দী অবস্থায় তিনি এই কন্যাসন্তানের জন্ম দেন। দীর্ঘ সাত বছর পর অবশেষে মায়ের খালাস পাওয়ার মাধ্যমে শিশুটিও বন্দিদশা থেকে মুক্তি পেল।

জনপ্রিয় সংবাদ

দণ্ডিত ৭ আসামিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে

খালাস পেয়ে ৭ বছরের কন্যাসন্তানসহ মুক্তি পেলেন কামরুন নাহার মনি

প্রকাশিত হয়েছে: ১১:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬