লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় কারাগারে আটক থাকা খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। জামিন নাকচের পাশাপাশি তাকে কারাগারেই আটকে রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ আদেশ জারি করেন।

এর আগে চলতি মাসের ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম ডনের জামিন আবেদন খারিজ করে দেন। পরবর্তীতে উচ্চতর আদালতেও জামিনের জন্য আবেদন করা হলেও সেখানে কোনো সাড়া পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম সাংবাদিকদের জানান, সালমান শাহর মৃত্যুর ঘটনায় প্রস্তুতকৃত দুটি সুরতহাল প্রতিবেদন, দুটি ময়নাতদন্ত রিপোর্ট এবং ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার তথ্য বিশ্লেষণ করলে তার আত্মহত্যার বিষয়টিই প্রতীয়মান হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ডনের জামিনের জন্য আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসায় ভাড়াটে রাখলে বরাদ্দ বাতিল করবে আবাসন পরিদপ্তর

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর

প্রকাশিত হয়েছে: ০৫:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬