লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ৬৮ জনের নিয়োগ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে মোট ৬৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে এই জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন, তবে শর্ত অনুযায়ী আবেদনকারীকে অবশ্যই কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে ‘জেলা প্রশাসক, কিশোরগঞ্জ’ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে প্রাপক হিসেবে জেলা প্রশাসকের নাম উল্লেখ করা বাধ্যতামূলক।

আবেদন ফি বাবদ ১০০ টাকা জেলা প্রশাসক, কিশোরগঞ্জ-এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে বিধায় শেষ সময়ের আগেই ডাকযোগে আবেদন পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিলেটের রায়নগরে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ৬৮ জনের নিয়োগ

প্রকাশিত হয়েছে: ০৫:০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬